২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টে জয় পেল আবাহনী

বাংলাদেশ লিগের ২৩তম পর্বে তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় আবাহনী ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 10:46 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২৩তম পর্বে তুমুল উত্তেজনাপূর্ণ খেলায় আবাহনী ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ৩৩ মিনিটে শাহেদের গোলে এগিয়ে যায় আবাহনী। এরপরই তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে শেখ রাসেল। মরিয়া হয়ে ওঠে গোল শোধের জন্য। চলতে থাকে আক্রমণের পর আক্রমণ। প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দমে যায়নি শেখ রাসেল। আক্রমণের তীব্রতা কমেনি। এর সুফলও পায় ৮৫ মিনিটে। গোল শোধ করেন রনি। কিন্তু ৮৮ মিনিটে পাল্টা-আক্রমণ থেকে গোল করে আবাহনীর এনামুল গোল করে তার দলকে এগিয়ে নেন। এরপর আর গোল শোধ করার কোনো সুযোগই দেয়নি আবাহনী। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপার কাছে পৌঁছে যাওয়া আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৬ ঘ.