২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাদোনার ২৩ জনের দল ঘোষণা

বিশ্বকাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ দিয়েগো আরমান্দো মারাদোনা। দলে আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি ছাড়াও রয়েছেন অন্যান্য তারকা ফুটবলাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 10:46 AM

ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ দিয়েগো আরমান্দো মারাদোনা। দলে আক্রমণভাগের খেলোয়াড় লিওনেল মেসি ছাড়াও রয়েছেন অন্যান্য তারকা ফুটবলাররা। রক্ষণভাগের খেলোয়াড় আরিয়েল গার্চ দলে সুযোগ পাওয়ায় অনেকে চমকে উঠেছেন। তিনি দেশের হয়ে হাইতির বিপক্ষে একমাত্র ম্যাচটি খেলেছেন এ মাসেই। আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব নিয়ে দক্ষিণ আফ্রিকা যাবেন মেসি, কার্লোস তেভেজ ও গঞ্জালো হিগুয়েইন। ১৯৭৮ ও '৮৬ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা প্রথম খেলায় মুখোমুখি হবে নাইজেরিয়ার, ১২ জুন। বি গ্র"পের অন্য দু'টি দল গ্রীস ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মারাদোনার দল কানাডার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা দলঃ গোল রক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, দিয়েগো পেজো। রক্ষণভাগ: নিকোলাস বুর্দিসো, মার্টিন দেমিচেলিস, ওয়াল্টার স্যামুয়েল, গ্যাবরিয়েল হেইনজ, নিকোলাস ওতামেনদি, ক্লেমেন্ট রডরিগুয়েজ ও আরিয়েল গার্চ। মাঝমাঠ: জাভিয়ের ম্যাচেরানো, জোয়ান সেবাস্তিয়ান ভেরন, ম্যাক্সিমিলিয়ানো রডরিগুয়েজ, মারিও বোলাত্তি,অ্যানজেল মারিয়া, জোনাস গুতিয়েরেজ ও জাভিয়ের পাস্তর। আক্রমণভাগ: সার্জিও অ্যাগুয়েরো, দিয়েগো মিলিতো, মার্টিন পার্লেমো, কার্লোস তেভেজ, গঞ্জালো হিগুয়েইন ও লিওনেল মেসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআই/১৯২৯ ঘ.