ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যামেরোনের প্রাথমিক বিশ্বকাপ দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আক্রমণভাগের তরুণ খেলোয়াড় জ্যাক জউয়া। কুঁচকিতে চোট পাওয়ায় তিনি সরিয়ে দাঁড়াতে বাধ্য হন বলে দলের কর্মকর্তারা জানান। এ পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ হয়নি তার।
সুইস ক্লাব এফ সি বাসেলের হয়ে সপ্তাহান্তে মৌসুমের শেষ খেলায় চোট পান তিনি। ম্যাচে ইয়ং বয়েস বেরমেকে হারায় তার দল ২-০ গোলে।
ক্যামেরোনের প্রাথমিক বিশ্বকাপ দলের প্রশিক্ষণ ক্যাম্পে যে ৯ জন নতুন খেলোয়াড় ডাকা হয়েছিল, তার মধ্যে তিনি একজন। অস্ট্রিয়ার আল্পসে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে শুক্রবার।
সুইস লিগে প্রথমবারের মতো তিনি মাঠে নামেন গত নভেম্বরে। গত বছর মিসরে অনূর্ধ্ব-২০ বিশ্ব যুব ফুটবলে খেলেছিলেন তিনি।
গ্র"প 'ই' তে ক্যামেরোনের সঙ্গে রয়েছে ডেনমার্ক, জাপান ও নেদারল্যান্ডস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯০২ ঘ.
bdnews24