ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বৃহস্পতিবার গ্রেগস, গ্রেগারিয়াস ও শাওনস ক্লাব জিতেছে।
ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে গ্রেগস ক্লাব ৮৫-৫০ পয়েন্টে রেইথস ক্লাবকে হারায়। প্রথমার্ধে গ্রেগস ৪০-২৫ পয়েন্টে এগিয়েছিল।
অপর খেলায় গ্রেগারিয়াস ১২১-৭৩ পয়েন্টে জেতে ঈগলসের বিপক্ষে। বিরতির আগে গ্রেগারিয়াস ৫৩-২৮ পয়েন্টে এগিয়েছিল।
অন্য ম্যাচে শাওনস ক্লাব ৩৮-২৪ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে পরাজিত করে। প্রথমার্ধে শাওনস ২২-০৮ পয়েন্টে এগিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯০৩ ঘ.
bdnews24