ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বুধবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জিতেছে ওয়ারির বিপক্ষে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভিক্টোরিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন জাভেদ। খেলার ৪২ মিনিটের এই গোলটি হারজিতের ভাগ্য নির্ধারণ দেয়।
বৃহস্পতিবার একই স্টেডিয়ামে খেলা হবে দু'টি। প্রথম ম্যাচে বাড্ডা জাগরণী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। পরে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র মুখোমুখি হবে পূর্বাচলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৫০ ঘ
bdnews24