২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ জিতেছে ৪-৩ গোলে

বাংলাদেশ লিগের ২৩তম পর্বের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আরামবাগ ক্রীড়া সংঘ ৪-৩ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 10:39 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২৩তম পর্বের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আরামবাগ ক্রীড়া সংঘ ৪-৩ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে ৩৫ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় আরামবাগ। গোলটি করেন দলের কেনিয়ার আক্রমণভাগের খেলোয়াড় নিকোডেমাস। বিরতির পর খেলায় আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে খেলা। খেলা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গোলের সংখ্যাও। ৫১ মিনিটে মিঠুন চৌধুরির গোলে সমতায় ফেরে চট্টগ্রাম আবাহনী। কিন্তু ৬১ মিনিটে আলফাজ ও ৭২ মিনিটে নিকোডেমাসের গোলে ৩-১ এ এগিয়ে যায় আরামবাগ। শাখাওয়াত হোসেন রনির গোলে ৮০ মিনিটে ব্যবধান কমায় (৩-২) সফরকারীরা। ৮৭ মিনিটে সুবাইর মোহাম্মদের গোলে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় আরামবাগ। দুই মিনিট পরই মিঠুনের দ্বিতীয় গোলে চট্টগ্রাম আবাহনী ব্যবধান কমিয়ে আগে ৪-৩ এ। ২১ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে রেলিগেশনের শঙ্কা থেকে আরামবাগ নির্ভার থাকলেও সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শঙ্কায় আছে চট্টগ্রাম আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯২৯ ঘ