২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইম্বলডন দেখবেন রানী এলিজাবেথ

এ বারের উইম্বলডন উপভোগ করবেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2010, 10:47 AM

Updated : 25 Aug 2022, 10:40 AM

লন্ডন, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বারের উইম্বলডন উপভোগ করবেন ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ। 'অল ইংল্যান্ড ক্লাব' জানিয়েছে, ২৪ জুন উইম্বলডনের খেলা দেখার পরিকল্পনা নিয়েছেন ব্রিটিশ রানী। এর আগে খেলা দেখে ছিলেন তিনি ৩৩ বছর আগে, ১৯৭৭ সালে। উইম্বলডন ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়, "এ বছরের প্রতিযোগিতায় রানী উপস্থিত থাকবেন বলে আমরা খুবই আনন্দিত। সম্মানিতও বোধ করছি। তাকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।" ধারণা করা হচ্ছে নিজ দেশের টেনিস খেলোয়াড় অ্যান্ডি মারের খেলা দেখতেই মাঠে আসবেন রানী। যদিও উইম্বলডন শিরোপা জেতার জন্য চাপের মধ্যে আছেন মারে। কারণ ব্রিটিশ পুরুষদের মধ্যে সর্বশেষ উইম্বলডন জেতেন ফ্রেড পেরি, ১৯৩৬ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬১৫ ঘ.