২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মোহামেডানের জয়

বাংলাদেশ লিগের ২৩তম পর্বের খেলায় মঙ্গলবার জাহিদ হাসান এমেলির জোড়া গোলের সুবাদে ঢাকা মোহামেডান ৪-১ এ হারিয়েছে বিয়ানীবাজার এসসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 10:38 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২৩তম পর্বের খেলায় মঙ্গলবার জাহিদ হাসান এমেলির জোড়া গোলের সুবাদে ঢাকা মোহামেডান ৪-১ এ হারিয়েছে বিয়ানীবাজার এসসিকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধের চার মিনিটে মোহামেডানকে এগিয়ে নেন এমেলি। ৩২ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। তিন মিনিট পর কমলের গোলে সাদা-কালোরা আবারো যায়। বিরতির পর একটি গোল শোধ করে বিয়ানীবাজার, ৬৯ মিনিটে। তবে শেষ রক্ষা হয়নি। বরং খেলার অন্তিম মুহূর্তে বিয়ানীবাজারের কফিনে শেষ পেরেক ঠোকেন এমেকা ক্রিষ্টিয়ানো, ৮৯ মিনিটে। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে ঢাকা মোহামেডান। ২২ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা মোহামেডান, এক ম্যাচ কম খেলে তালিকার তলানিতে বিয়ানীবাজার, পয়েন্ট ১৪। এছাড়া ২১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে অমলেশ সেনের ঢাকা আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯৪৬ ঘ