২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধার বড় জয়

সিটিসেল বাংলাদেশ লিগের ২৩তম পর্বের খেলায় সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 02:37 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগের ২৩তম পর্বের খেলায় সোমবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে। এছাড়া গোল শূন্য ড্র হয়েছে ফেনী সকার ও চট্টগ্রাম মোহামেডান এবং শুকতারা যুব সংসদ ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের খেলা দু'টি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই মুক্তিযোদ্ধা ২-১ গোলে এগিয়ে যায় রহমতগঞ্জের বিপক্ষে। ২১ মিনিটে মুক্তিযোদ্ধাকে প্রথম গোল উপহার দেন লাইব্রেরিয়ার আক্রশণভাগের খেলোয়াড় ইউজেনে গ্রে। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন (২-০) তাজুল ইসলাম। তিন মিনিট পরই মোহাম্মদ মামুনের গোলে ব্যবধান কমায় (২-১) রহমতগঞ্জ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো প্রতিপক্ষের জালে হানা দেন ইউজেনে। ৫৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। রহমতগঞ্জের কফিনে শেষ পেরেক ঠুকেন রনি ইসলাম, ৭২ মিনিটে। এ জয়ে ২১ খেলা শেষে মুক্তিযোদ্ধার সংগ্রহ ২৪ পয়েন্ট। সমান ম্যাচে রহমতগঞ্জ ২০, ফেনী সকারের ২৯, চট্টগ্রাম মোহামেডানের ২১, ফরাশগঞ্জের ১৯ ও শুকতারার পয়েন্ট ১৫। ২১ খেলায় ৬১ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনী শিরোপার সবচেয়ে কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০৩০ ঘ.