২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরি 'আ'র শিরোপা ইন্টারমিলানের

সেরি 'আ' তে শনিবার ইন্টারমিলান ১-০ গোলে সিয়েনাকে হারিয়ে পঞ্চমবারের মতো ঘরে তুলেছে শিরোপা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2010, 06:25 PM

Updated : 25 Aug 2022, 10:32 AM

রোম, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেরি 'আ' তে শনিবার ইন্টারমিলান ১-০ গোলে সিয়েনাকে হারিয়ে পঞ্চমবারের মতো ঘরে তুলেছে শিরোপা। দিনের অন্য খেলায় এএস রোমা ২-০ গোলে শিয়েভোকে, এসি মিলান ৩-০ এ জুভেন্টাসকে ও সাম্পদোরিয়াকে ১-০ তে হারায় নাপোলিকে। সিয়েনার ঘরের মাঠে খেলার প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। তবে বিরতির পর আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো মিলিতো এগিয়ে নেন ইন্টারমিলানকে, ৫৭ মিনিটে। গোল শোধে মরিয়া সিয়েনা ইন্টারের রক্ষণভাগ ফাঁকি দিয়ে গোল আদায়ে ব্যর্থ হয়। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর ইন্টারমিলান। ৩৮ খেলায় ইন্টারের পয়েন্ট ৮২, রোমার ৮০ (দ্বিতীয়), এসি মিলান ৭০ (তৃতীয়) ও ৬৭ পয়েন্ট নিয়ে চতুর্থ সাম্পদোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এএইচএস/০০২০ ঘ.