লন্ডন, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এফএ কাপের চূড়ান্ত খেলায় শনিবার চেলসি ১-০ গোলে পোর্টসমাউথকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
ওয়েম্বলিতে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি চেলসি ও পোর্টসমাউথ, কোনো দলই। তবে বিরতির পর আক্রমণভাগের খেলোয়াড় দিদিয়ের দ্রগবার গোলে এগিয়ে যায় ব্লুজরা, ৫৯ মিনিটে।
খেলার বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/২১২০ ঘ.
bdnews24