২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিতে ফেদেরার, ভেনাস ও নাদাল

মাদ্রিদ মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 09:53 AM

Updated : 25 Aug 2022, 10:31 AM

মাদ্রিদ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। বর্তমান চ্যাম্পিয়ন ফেদেরার শুক্রবার ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারান লাটভিয়ার আর্নেস্টস গুলবিসকে। র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্পেনের নাদাল ৬-১ ও ৬-৩ ব্যবধানে জেতেন ফ্রান্সের গায়েল মনফিলসের বিপক্ষে। ইংল্যান্ডের অ্যান্ডি মারে ৭-৫ ও ৬-৩ গেমে হেরেছেন নবম বাছাই খেলোয়াড় স্পেনের ডেভিড ফেরারের কাছে। অন্য দিকে মেয়েদের এককে চতুর্থ বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস প্রতিযোগিতার সেমিফাইলে পৌঁছেছেন ৬-৩ ও ৬-৩ ব্যবধানে অস্ট্রেলিয়ার সামানথা স্টোসুরকে হারিয়ে। এছাড়া সপ্তম বাছাই সার্বিয়ার জেলেনা জানকোভিচ ৭-৫ ও ৬-৪ গেমে হারেন ফ্রান্সের আরাভানে রেজাই'র বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫২০ ঘ.