২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রীতি খেলায় মেক্সিকোর জয়

প্রীতি ফুটবল খেলায় বৃহস্পতিবার মেক্সিকো ১-০ গোলে হারিয়েছে অ্যাঙ্গোলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2010, 01:45 PM

Updated : 24 Aug 2022, 09:28 PM

যুক্তরাষ্ট্র, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রীতি ফুটবল খেলায় বৃহস্পতিবার মেক্সিকো ১-০ গোলে হারিয়েছে অ্যাঙ্গোলাকে। টেক্সাসের রেলিয়ান্ট স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর ৫২ মিনিটে মাঝ-মাঠের খেলোয়াড় হোসে অ্যান্দ্রেস গার্দাদো এগিয়ে নেন মেক্সিকোকে। গোলে শোধের জন্য কম চেষ্টা করেনি অ্যাঙ্গোলা। কিন্তু মেক্সিকোর রক্ষণভাগ ভেদ করা সম্ভব হয়নি। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে 'এ' গ্র"পে রয়েছে মেক্সিকো। গ্র"পে অপর তিনটি দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, উরুগুয়ে ও ফ্রান্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯৩৭ ঘ.