মাদ্রিদ, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল।
র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা সুইজারল্যান্ডের ফেদেরার বৃহস্পতিবার ৬-৩ ও ৬-১ গেমে হারান নিজ দেশের স্ট্যানিসলাস ওয়ারিনকাকে। বিশ্বের দ্বিতীয় সেরা স্পেনের নাদাল ৭-৫ ও ৬-৪ গেমে জেতেন যুক্তরাষ্ট্রের জন ইসনারের বিপ।ে
তৃতীয় বাছাই খেলোয়াড় ব্রিটেনের অ্যান্ডি মারে ৬-২ ও ৬-১ গেমে হারিয়েছেন রোমানিয়ার ভিক্টর হানেসকুকে।
এছাড়া সপ্তম বাছাই সার্বিয়ার জেলেনা জানকোভিচ ৬-২ ও ৬-০ গেমে জেতেন স্পেনের আনাবেল মেদিনা গারিগুয়েজের বিপ।ে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/সিজি/১৭৪০ ঘ.
bdnews24