ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া দিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ পর্বের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ভারতের অভিষেক কেলকারকে পরাজিত করেছেন। ফলে ছয় খেলায় নিয়াজের সংগ্রহ সাড়ে চার পয়েন্ট।
এছাড়া ছয় খেলায় চার পয়েন্ট করে অর্জন করেছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মোঃ জাবেদ, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও দেবরাজ চ্যাটার্জী।
সাড়ে তিন পয়েন্ট অর্জন করেছেন ফিদে মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর, তিন পয়েন্ট করে অর্জন করেছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও আব্দুল্লাহ আল সাইফ এবং দেড় পয়েন্ট অর্জন করেছেন মোকাদ্দেছ হোসাইন।
বৃহস্পতিবার ষষ্ঠ পর্বের লড়াইয়ে পরাগ সুরাজকে, দেবরাজ বিক্রমাদিত্যকে, জাবেদ রানী হামিদকে পরাজিত করেন। রাজীব ফিদে মাস্টার কৃষ্ণা সাইয়ের সাথে ও সাইফ অরুনিমা কেলরার সাথে ড্র করেন। সাগর আর্জেন্টিার গ্র্যান্ড মাস্টার লাফুয়েনটো পাবলোর কাছে ও শাকিল ভারতের গ্র্যান্ড মাস্টার তেজাস বাকরের কাছে হেরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২১০৫ ঘ.
bdnews24