২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক'ওয়েলথ দাবায় নিয়াজের ড্র

নয়া দিল্লিতে কমনওয়েলথ দাবার চতুর্থ পর্বের খেলা শেষে বাংলাদেশের গ্রান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, নিয়াজ মোর্শেদ, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল, মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও দেবরাজ চ্যাটার্জী চার খেলায় তিন পয়েন্ট করে পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 02:59 PM

Updated : 24 Aug 2022, 09:24 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- নয়া দিল্লিতে কমনওয়েলথ দাবার চতুর্থ পর্বের খেলা শেষে বাংলাদেশের গ্রান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, নিয়াজ মোর্শেদ, ফিদে মাস্টার আবু সুফিয়ান শাকিল, মিনহাজউদ্দিন আহমেদ সাগর ও দেবরাজ চ্যাটার্জী চার খেলায় তিন পয়েন্ট করে পেয়েছেন। এছাড়া আড়াই পয়েন্ট করে পেয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও আব্দুল্লাহ আল সাইফ। আরেক ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগের পয়েন্ট দুই। বুধবারের খেলায় সাগর দেবাঙ্গী পতঙ্গারকে, দেবরাজ নিখিল মঞ্জুনাথকে, রানী হামিদ বারসিনিকে ও সাইফ হারান মেঘনা গুপ্তাকে। নিয়াজ আন্তর্জাতিক মাস্টার অনুপ দেশমুখের সঙ্গে ও শাকিল গ্রান্ড মাস্টার লক্ষ্মণের সঙ্গে ড্র করেন। অন্যদিকে আন্তর্জাতিক মাস্টার নারায়ণ শ্রীনাথ রাজীবকে, শিবানন্দর জাবেদকে এবং বেন রেঙ্গসার্ব হারান পরাগকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/সিজি/২০৫৫ ঘ.