২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্টোনিয়ানস, ধূমকেতু ও গ্রেগারিয়াসের জয়

প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বুধবার ক্যান্টোনিয়ানস, ধূমকেতু ও গ্রেগারিয়াস ক্লাব জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 02:03 PM

Updated : 24 Aug 2022, 09:24 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বুধবার ক্যান্টোনিয়ানস, ধূমকেতু ও গ্রেগারিয়াস ক্লাব জিতেছে। ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে ক্যান্টোনিয়ানস ক্লাব ৬৯-৫৩ পয়েন্টে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে ক্যান্টোনিয়ানস ৩০-২৬ পয়েন্টে এগিয়ে ছিল। অন্য খেলায় ধুমকেতু ক্লাব ৭৪-৪৪ পয়েন্টে জেতে ফ্লেইম বয়েজের বিপক্ষে। বিরতির আগে ধূমকেতু ৩৬-২৩ পয়েন্টে এগিয়ে ছিল। আরেকটি খেলায় গ্রেগারিয়াস ক্লাব ৮৮-৩১ পয়েন্টে শাওনস ক্লাবকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে গ্রেগারিয়াস ৩৬-১৪ পয়েন্টে এগিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৫৬ ঘ.