২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার জিতেছেন, হেরেছেন ওজনিয়াকি

মাদ্রিদ মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 01:51 PM

Updated : 24 Aug 2022, 09:24 PM

মাদ্রিদ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। বিশ্বসেরা খেলোয়াড় ফেদেরার মঙ্গলবার ৬-২ ও ৭-৬ গেমে জেতেন জার্মানির বেঞ্জামিন বেকারের বিপক্ষে। এদিকে মেয়েদের এককে দ্বিতীয় বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ৬-২ ও ৬-৩ ব্যবধানে হেরেছেন ইউক্রেনের অ্যালোনা বন্দারেনকো'র কাছে। ষষ্ঠ বাছাই রাশিয়ার এলেনা দেমেন্তিয়েভা ৬-১,৩-৬ ও ৭-৫ সেটে হারেন রোমানিয়ার আলেকজান্দ্রা দুলগেরু'র বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৩৫ ঘ.