২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো, আদ্রিয়ানো ছাড়াই ব্রাজিল দল

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য নামি-দামি কয়েকজন ফুটবলারকে বাদ দিয়ে মঙ্গলবার ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 01:13 PM

Updated : 24 Aug 2022, 09:24 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার জন্য নামি-দামি কয়েকজন ফুটবলারকে বাদ দিয়ে মঙ্গলবার ব্রাজিলের ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ৩০ জনের প্রাথমিক দলে রোনালদিনহো থাকলেও ২৩ সদস্যের দলে জায়গা হয়নি এসি মিলানের এই 'প্লে-মেকার'র। আদ্রিয়ানো ও নেইমার তো প্রাথমিক দলেই ছিলেন না। এছাড়া বাদ পড়েছেন রোনালদো, পাতো, ভেটেরান ও রবার্তো কার্লোসের মতো খেলোয়াড়রা। এছাড়া ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা, ইংল্যান্ড ও স্পেন। দল- গোলরক্ষক: জুলিও সিজার, হুরেলহো গোমেজ, দনি। রক্ষণভাগ: মেইকন, ড্যানিয়েল অ্যালভেস, মাইকেল বাসটোস, গিলবার্তো, লুসিও, জোয়ান, লুইসাও, থিয়াগো সিলভা। মাঝমাঠ: এলানো, কাকা, গিলবার্তো সিলভা, জোসু, রামিরেস, ফেলিপ মেলো, ক্লেবারসন ও জুলিও বাপতিস্তা। আক্রমণভাগ: লুইস ফেবিয়ানো, নিলমার, রবিনহো ও গ্রাফিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৫৩০ ঘ.