২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেদেরার জয়ী, ওজনিয়াকি পরাজিত

মাদ্রিদ মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বসেরা খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 10:51 AM

Updated : 24 Aug 2022, 09:24 PM

মাদ্রিদ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্বসেরা খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরার। ফেদেরার মঙ্গলবার ৬-২ ও ৭-৬ গেমে জেতেন জার্মানির বেঞ্জামিন বেকারের বিপক্ষে। এদিকে মেয়েদের এককে দ্বিতীয় বাছাই খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ৬-২ ও ৬-৩ ব্যবধানে হেরেছেন ইউক্রেনের অ্যালোনা বন্দারেনকো'র কাছে। ষষ্ঠ বাছাই রাশিয়ার ইলেনা ডেমেনটিভা ৬-১,৩-৬ ও ৭-৫ সেটে হারেন রুমানিয়ার আলেকজান্দ্রা দুলগেরু'র বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৬৩৫ ঘ.