২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদো, আদ্রিয়ানো ছাড়াই বিশ্বকাপে ব্রাজিল

শীর্ষ স্থানীয় কয়েক জন ফুটবল তারকাকে বাদ দিয়ে মঙ্গলবার ২৩ সদস্য বিশিষ্ট ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ কার্লোস দুঙ্গা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2010, 10:17 AM

Updated : 24 Aug 2022, 09:24 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীর্ষ স্থানীয় কয়েক জন ফুটবল তারকাকে বাদ দিয়ে মঙ্গলবার ২৩ সদস্য বিশিষ্ট ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ কার্লোস দুঙ্গা। ব্রাজিলের ৩০ জনের প্রাথমিক দলে রোনালদিনহোর নাম থাকলেও ২৩ জনের দলে জায়গা হয়নি এই এসি মিলান প্লে-মেকারের। আর আদ্রিয়ানো ও নেইমার তো প্রাথমিক দলেই ছিলেন না। এছাড়া বাদ পড়েছেন রোনাল্ডো, পাতো, ভেটেরান ও রবার্তো কার্লোসের মত ফুটবল তারকা'রা। এছাড়া ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে এ বারের বিশ্বকাপের ফেবারিট দল আর্জেন্টিনা, ইংল্যান্ড ও স্পেন। এ নিয়ে বিশ্বকাপের ৩২টি দলই তাদের প্রাথমিক দল ঘোষণা করলো। চূড়ান্ত দলের তালিকা ৪ জুন প্রকাশ করবে ফিফা। ব্রাজিল দল : গোলরক্ষক: জুলিও সিজার, হুরেলহো গোমেজ, দনি। ডিফেন্ডার: মেইকন, দ্যানিয়েল অ্যালভেস, মাইকেল বাসটোস, গিলবার্তো, লুসিও, জোয়ান, লুইসাও, থিয়াগো সিলভা। মিডফিল্ডার: এলানো, কাকা, গিলবার্তো সিলভা, জোসু, রামিরেস, ফেলিপ মেলো, ক্লেবারসন ও জুলিও বাপটিস্টা। ফরোয়ার্ড: লুইস ফেবিয়ানো, নিলমার, রবিনহো ও গ্রাফিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৫৩০ ঘ.