ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে মঙ্গলবার বকসী বাজার, ঈগলস ও রেইথস ক্লাব জিতেছে।
ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে বকসী বাজার ক্লাব ৫৫-২৯ পয়েন্টে ওল্ড ডিওএইচএসকে হারিয়েছে। প্রথমার্ধে ২৭-১৮ পয়েন্টে এগিয়ে ছিল বকসী বাজার।
অন্য খেলায় ঈগলস ক্লাব ১০৮-৩২ পয়েন্টে শাওনস ক্লাবকে পরাজিত করে। বিরতির আগে ঈগলস ক্লাব ৫৩-১৩ পয়েন্টে এগিয়ে ছিল।
দিনের আরেক খেলায় রেইথস ক্লাব ৩৯-৩০ পয়েন্টে যোশে ফাইটস ক্লাবকে হারায়। প্রথমার্ধে ১৫-১৩ পয়েন্টে এগিয়ে ছিল যোশে ফাইটস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/১৯৫৫ ঘ.
bdnews24