২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কোচ জোলা বরখাস্ত

ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ইতালির ম্যানেজার গিয়ানফ্রাঙ্কোকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 01:22 PM

Updated : 24 Aug 2022, 09:22 PM

লন্ডন, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের ইতালির ম্যানেজার গিয়ানফ্রাঙ্কোকে বরখাস্ত করা হয়েছে। ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার এ কথা জানানো হয়। এতে বলা হয়, "জোলার কাজের জন্য তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার মঙ্গল কামনা করা হয়। তবে তার বিকল্প খোঁজার ওপরই জোর দেয়া হচ্ছে।" সাবেক চেলসি ও ইতালির খেলোয়াড় জোলা ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন পূর্ব লন্ডনের এই ক্লাবটিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/১৯০৮ ঘ.