২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার জয়, সাফিনার বিদায়

মাদ্রিদ মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও তার বোন ভেনাস উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 09:22 PM

মাদ্রিদ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ মাস্টার্সের তৃতীয় পর্বে উঠেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও তার বোন ভেনাস উইলিয়ামস। সেরেনা সোমবার ৬-৭, ৭-৬ ও ৭-৬ গেমে হারান স্পেনের ভেরা দুশেভিনাকে। ভেনাস ৭-৫ ও ৬-৩ ব্যবধানে জিতেন রাশিয়ার ভেরা জভোনারেভার বিপক্ষে। দ্বিতীয় বাছাই খেলোয়াড় ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি ৬-৪ ও ৬-২ সেটে হারান চেক রিপাবলিকের পেট্রা কিটোভাকে। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন রাশিয়ার দিনারা সাফিনা ৭-৬ ও ৭-৬ গেমে চেক রিপাবলিকের ক্লারা জাকোপালোভার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৬৩০ ঘ.