মাদ্রিদ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদ্রিদ মাস্টার্সে রোববার অঘটনের শিকার হয়েছেন রাশিয়ার মারিয়া শারাপোভা ও বেলজিয়ামের জাস্টিন হেনিন। প্রতিযোগিতার প্রথম পর্বেই বিদায় নিলেন তারা।
চেক রিপাবলিকের লুসি সাফারোভা ৬-৪ ও ৬-৩ সেটে জিতেন বিশ্ব র্যাঙ্কিংয়ের চার নম্বর খেলোয়াড় শারাপোভার বিপক্ষে।
অন্য খেলায় ফ্রান্সের অ্যারাভান রেজাই ৪-৬, ৭-৫ ও ৬-০ সেটে হারান র্যাঙ্কিংয়ের ষষ্ঠ খেলোয়াড় হেনিনকে।
এদিকে স্পেনের আলবার্ট মনতানেজ রোববার পর্তুগালের এস্টোরিল ওপেনের শিরোপা জিতেছেন। তিনি ৬-২, ৬-৭ ও ৭-৫ সেটে হারান স্থানীয় খেলোয়াড় ফ্রেদেরিকো গিলকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/সিজি/১৯৩৫ ঘ.
bdnews24