লন্ডন, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিদিয়ের দ্রগবার হ্যাট্রিকের সুবাদে ৮-০ গোলে উইগ্যান অ্যাথলেটিককে উড়িয়ে দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে চেলসি।
দিনের অন্য খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ৪-০ গোলে স্টোক সিটিকে। এছাড়া একই ব্যবধানে আর্সেনাল হারিয়েছে ফুলহ্যামকে।
স্ট্যাম্পফোর্ড ব্রীজে প্রথমার্ধের ৬ মিনিটে নিকোলাস অ্যানেলকার গোলে এগিয়ে যায় চেলসি। ৩১ মিনিটে উইগ্যানের গ্যারি ক্লদওয়েল মারাত্মক ফাউল করায় লাল দেখে মাঠ ছাড়েন। সেই সঙ্গে পেনাল্টি পায় ব্লুজরা। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।
বিরতির পর গোল উৎসবে মেতে ওঠে কার্লো আনচেলোত্তির দল। ৫৬ মিনিটে আবারো গোল করেন নিকোলাস।
তবে ১৭ মিনিটের মধ্যে দিদিয়ের দ্রগবার তিন গোলে একেবারে ধরাশায়ী হয়ে পড়ে সফরকারীরা। দ্রগবা ৬৩, ৬৮ ও ৮০ মিনিটে গোল তিনটি করেন।
খেলার অন্তিম মুহূর্তে উইগ্যানের কফিনে শেষ পেরেক ঠুকেন অ্যাশলে কোল, ৯০ মিনিটে। ফলে মৌসুম শেষে ১০৩ গোলের সবোর্"চ রেকর্ড করেই শিরোপা জিতে নিল চেলসি।
এর আগে ১৯৯৯-২০০০ সালে ৯৭ গোলের রেকর্ড ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের।
শিরোপা জেতার পর কোচ কার্লো আনচেলোত্তি বলেন, "শিরোপা জয়ের জন্য এটাই উপযুক্ত সময়। তবে ম্যান ইউ ও আর্সেনালও ছিল দারুণ প্রতিপক্ষ।"
৩৮ ম্যাচে চেলসির পয়েন্ট ৮৬। এক পয়েন্ট নিয়ে দ্বিতীয় ম্যান ইউ, ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল ও চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার, ৭০ পয়েন্ট নিয়ে।
এদিকে সেরি 'আ' তে ইন্টার মিলান ৪-৩ গোলে শিয়েভোকে ও এএস রোমা ২-১ এ হারিয়েছে কালিয়ারিকে। ৩৭ খেলায় ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে হোসে মরিনহোর ইন্টার। তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে এএস রোমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/এনআই/টিআর/১৯৫২ ঘ.
bdnews24