ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে রোববার গ্রেগস, রেইথস ও বকসী বাজারের ক্লাব জিতেছে।
ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে গ্রেগস ক্লাব ৮১-৪১ পয়েন্টে রেঞ্জার্স ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে গ্রেগস ক্লাব ৩৮-২০ পয়েন্টে এগিয়েছিল।
অন্য খেলায় রেইথস ক্লাব ৬৩-৫৮ পয়েন্টে ক্যান্টোনিয়ানস ক্লাবকে পরাজিত করে। বিরতির আগে ক্যান্টোনিয়ানস ক্লাব ৩২-৩১ পয়েন্টে এগিয়ে থাকে।
দিনের অপর ম্যাচে বকসী বাজার ক্লাব ৫৮-৫১ পয়েন্টে যোশে ফাইটস ক্লাবকে হারায়। প্রথমার্ধে বকসী বাজার ক্লাব ৩৭-২৯ পয়েন্টে এগিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২১২৫ ঘ.
bdnews24