২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সকে উড়িয়ে দিলো ঢাকা আবাহনী

সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলের ২২তম পর্বের খেলাতে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শিরোপার সুঘ্রাণ পাওয়া ঢাকা আবাহনী লিমিটেড। শুকতারা যুব সংঘ ও রহমতগঞ্জের মধ্যকার দিনের অপর খেলাটি ২-২ গোলে অমীমাসিংত থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 02:13 PM

Updated : 24 Aug 2022, 09:17 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলের ২২তম পর্বের খেলাতে ব্রাদার্স ইউনিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শিরোপার সুঘ্রাণ পাওয়া ঢাকা আবাহনী লিমিটেড। শুকতারা যুব সংঘ ও রহমতগঞ্জের মধ্যকার দিনের অপর খেলাটি ২-২ গোলে অমীমাসিংত থাকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ১১ মিনিটেই আবাহনীকে গোল এনে দেন তাদের ঘানা স্ট্রাইকার শেরীফ দীন মোহাম্মদ। সাত মিনিট বাদেই আবারো ব্রাদাসের জালে বল। এ গোলটি করেন এনামুল হক। বিরতির আগেই ব্যবধানকে ৩-০ তে নিয়ে যায় আবাহনী। ৪২ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন শেরীফ। প্রথমার্ধেই বড় ব্যবধানে এগিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে ঢিলেঢালা ফুটবল উপহার দেয় আবাহনী ফুটবলাররা। ফলে আরো বড় ব্যবধানে জেতার সুযোগ নষ্ট করে শিরোপাকে প্রায় মুঠোয় নিয়ে আসা ঘরোয়া ফুটবলের শীর্ষ দলটি। ৮০ মিনিটে আবুল হোসেন ব্রাদাসের কঠিনে শেষ পেরেকটি ঠোকেন । এদিকে নারায়ণগঞ্জ স্টেডিয়ামে শুকতারার বিপক্ষে এগিয়ে থেকেও খেলায় জেতেনি রহমতগঞ্জ। ২০ ও ৫৮ মিনিটে ইদ্রিসের গোলে ২-০ গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু ৬৪ মিনিটে রেজাউল ও ৭৪ মিনিটে মেহেদীর গোলে সমতায় ফিরে আসে স্থানীয় ক্লাবটি। এ জয়ে ২১ খেলায় আবাহনীর সংগ্রহ ৬১ পয়েন্ট। সমান খেলায় ব্রাদার্সের পয়েন্ট ২১। অন্যদিকে ২০ খেলায় শুকতারা ১৪ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায়। রহমতগঞ্জের ম্যাচ সংখ্যা ও পয়েন্ট উভয়ই সমান (২০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২০০০ ঘ.