ঢাকা, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার্থা বার্লিনকে ১-৩ গোলে হারিয়ে বুন্দেসলিগার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ।
লা লিগায় শনিবার সেভিয়াকে ২-৩ গোলে হারিয়ে শিরোপার নাগাল প্রায় ধরে ফেলেছে বার্সেলোনা।
অন্যান্য খেলায় রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। ভিলারিয়াল ২-০ ব্যবধানে হারায় ভ্যালেন্সিয়াকে ও গেটাফে ২-১ গোলে মালাগাকে। ডেপোর্তিভো লা করুনা ১-০ গোলে জিতেছে মালোর্কার বিপক্ষে। এছাড়া রিয়াল স্পোর্টিং দ্য গিজন ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিক মাদ্রিদের সঙ্গে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৩১৫ ঘ.
bdnews24