২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিয়ান ওপেনের শিরোপা মার্টিনেজের

ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন অবাছাই খেলোয়াড় স্পেনের মার্টিনেজ সানচেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 11:17 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

রোম, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছেন অবাছাই খেলোয়াড় স্পেনের মার্টিনেজ সানচেজ। ফাইনালে র‌্যাঙ্কিংয়ে সপ্তম খেলোয়াড় সার্বিয়ার জেলেনা জানকোভিকে ৭-৬ ও ৭-৫ গেমে হারান মার্টিনেজ। এছাড়া পর্তুগালের এস্টোরিল ওপেনের সেমিফাইনালে বিশ্বসেরা খেলোয়াড় সুইজারল্যান্ডের রজার ফেদেরার ৬-২ ও ৭-৬ ব্যবধানে হেরেছেন স্পেনের আলবার্ট মনতারেজের কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭০৫ ঘ.