২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপার আরো কাছে বার্সেলোনা

স্পেনের লা লিগায় শনিবার সেভিয়াকে ২-৩ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে চলে গেল বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2010, 07:41 AM

Updated : 24 Aug 2022, 09:18 PM

মাদ্রিদ, মে ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার সেভিয়াকে ২-৩ গোলে হারিয়ে শিরোপার আরো কাছে চলে গেল বার্সেলোনা। দিনের অন্যান্য খেলায় রিয়াল মাদ্রিদ ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে। ভিলারিয়াল ২-০ ব্যবধানে হারায় ভ্যালেন্সিয়াকে ও গেটাফে ২-১ গোলে মালাগাকে। ডেপোর্টিভো লা করুনা ১-০ তে জিতেছে মালোর্কার বিপক্ষে। এছাড়া রিয়াল স্পোর্টিং ডি গিজন ১-১ গোলে ড্র করেছে অ্যাটলেটিক মাদ্রিদের সঙ্গে। অন্য দিকে হার্থা বার্লিন কে ১-৩ গোলে হারিয়ে বুন্দেসলিগা শিরোপা ঘরে তুলেছে বায়ার্ন মিউনিখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৩১৫ ঘ.