২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরেনার বিদায়, ফেদেরারের জয়

ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে শুক্রবার অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2010, 08:45 AM

Updated : 24 Aug 2022, 09:16 PM

রোম, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে শুক্রবার অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। বিশ্বসেরা টেনিস তারকা সেরেনা ৪-৬, ৬-৩ ও ৭-৬ গেমে হেরেছেন সার্বিয়ার জেলেনা জানকোভিচের কাছে। এছাড়া পর্তুগালের এস্টোরিল ওপেনে সেমিফাইনাল নিশ্চিত করেছেন সুইজারল্যান্ডের রজার ফেদেরার। র‌্যাঙ্কিং সেরা খেলোয়াড় ফেদেরার ৭-৬ (৯-৭) ও ৬-২ ব্যবধানে হারিয়েছেন ফ্রান্সের আরনাড ক্লেমেন্টকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৪১০ ঘ.