২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেই চলেছে শেখ রাসেল

সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলে ২১তম পর্বের খেলাতেও জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় শেখ রাসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2010, 01:57 PM

Updated : 24 Aug 2022, 09:13 PM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগ ফুটবলে ২১তম পর্বের খেলাতেও জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। শুক্রবার বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারায় শেখ রাসেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার পাঁচ মিনিটেই রাসেলকে গোল উপহার দেন তাদের মরক্কো ফুটবলার সামির ওমারি। প্রথমার্ধে এ ব্যবধানেই (১-০) এগিয়ে থাকে ঢাকার ক্লাবটি। বিরতির পর রনির (৭২ মিনিটে ) দেওয়া গোলের সুবাদে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা শেখ রাসেল। এ জয়ে ২০ খেলায় শেখ রাসেলের সংগ্রহ ৪৭ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা বিয়ানীবাজার ১৩ পয়েন্ট নিয়ে রেলিগেশনের অপেক্ষায়। অপরদিকে ২০ খেলায় ৫৮ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয়বারের মতো শিরোপা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে ঢাকা আবাহনী লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/১৯৫৫ ঘ.