রোম, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান ওপেনে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস টেনিস বিশ্বকে চমকে দিয়ে হেরেছেন সার্বিয়ার জেলেনা জানকোভিচের কাছে।
কোয়ার্টার ফাইনালে র্যাঙ্কিংয়ে নবম খেলোয়াড় জেলেনা ৬-০ ও ৬-১ ব্যবধানে হারান বিশ্বের পঞ্চম সেরা খেলোয়াড় ভেনাসকে।
এদিকে বিশ্বসেরা সেরেনা উইলিয়ামস উঠেছেন প্রতিযোগিতার সেমিফাইনালে। তিনি ৬-১ ও ৬-৪ গেমে ম্যাচ জেতেন রাশিয়ার মারিয়া কিরিলেনকোর বিপক্ষে।
এছাড়া সার্বিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন নোভাক দকোভিচ। নিজ শহরে দকোভিচ ৬-৪ ও ৬-৪ গেমে হারান ইতালির ফ্যাবিও ফোগনিনিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭০০ ঘ.
bdnews24