২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজনিয়াকির বিদায়, উইলিয়ামস বোনদ্বয়ের জয়

ইতালিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 09:12 PM

রোম, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকি। ডেনমার্কের ওজনিয়াকি বুধবার তৃতীয় পর্বের খেলায় সরাসরি ৬-৪ ও ৬-২ সেটে হারেন স্পেনের মারিয়া যোসে মার্টিনেজ সানচেজের কাছে। অন্য দিকে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছেন বিশ্বসেরা টেনিস তারকা যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস ও তার বোন ভেনাস উইলিয়ামস। সেরেনা ৬-২, ৩-৬ ও ৬-০ গেমে হারান জার্মানির আন্দ্রেয়া পেতকোভিচ এবং ভেনাস ৬-৩ ও ৬-৪ ব্যবধানে জেতেন ইসরাইলের শাহার পিয়ারের বিপক্ষে। এ ছাড়া পর্তুগালের এসট্রোরিল ওপেনে র‌্যাঙ্কিং সেরা সুইজারল্যান্ডের রজার ফেদেরার ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়েছেন জার্মানির ব্জর্ন ফু'কে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭০০ ঘ.