২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যাম ও ইন্টার মিলানের জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2010, 08:33 AM

Updated : 24 Aug 2022, 09:12 PM

লন্ডন, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিকে। দিনের অন্য খেলায় স্টোক সিটি ১-০ ব্যবধানে জেতে ফুলহ্যামের বিপক্ষে। ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। টটেনহ্যামও প্রতি আক্রমণে রক্ষণভাগ ভাঙ্গার চেষ্টা চালায় সমান তালে। তবে প্রথমার্ধে গোলের দেখা পায় নি কোনো দলই। বিরতির পর ব্যবধান গড়তে উঠে পড়ে লাগে উভয় দল। রবার্তো মানচিনির দল ম্যান সিটি গোল করতে ব্যর্থ হয়। খেলার ৮২ মিনিটে দলের পক্ষে জয়সূচক গোলটি করেন টটেনহ্যামের আক্রমণভাগের খেলোয়াড় পিটার ক্রোচ। ৭০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম তালিকায় চতুর্থ। ৬৬ পয়েন্টে তার পরেই রয়েছে ম্যান সিটি। ৮৩ পয়েন্টে চেলসি শীর্ষে, দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড, ৮২ পয়েন্টে। এদিকে ইতালির সেরি আ'তে ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে এএস রোমাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৪১০ ঘ.