ঢাকা, মে ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরলিন ডেভেলপার ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।
১১ খেলায় সাড়ে দশ পয়েন্ট পেয়ে প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেন তিনি। শেষ পর্বের খেলায় লিজা হারান প্রতিভা তালুকদারকে।
এদিকে গতবারের চ্যাম্পিয়ন শারমিন সুলতানা শিরিন এগার ও শেষ পর্বের খেলায় নাজরানা খান ইভার কাছে হেরে যাওয়ায় শিরোপা ধরে রাখতে ব্যর্থ হন।
সাড়ে সাত পয়েন্ট নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয় এবং নাজরানা খান ইভা আছেন চতুর্থ স্থানে। প্লে
bdnews24