ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের দশম পর্বের খেলা শেষে গতবারের চ্যাম্পিয়ন শারমীন সুলতানা শিরিন ও রানার আপ মহিলা ফিদে মাস্টার শামীমা আক্তার লিজা সাড়ে নয় পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন।
আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, নাজরানা খান ইভা ও মাসুদা বেগম সাড়ে ছয় পয়েন্ট নিয়ে মিলিতভাবে আছেন দ্বিতীয় স্থানে।
নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে শিরিন দিলারা জাহান নূপুরকে, লিজা ইয়ন সরকারকে, প্রতিভা তালকুদার জাহানারা হক রুনুকে ও রানী হামিদ হারান মাসুদাকে।
এছাড়া ড্র হয়েছে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ও রোকসানা তিতলীর খেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/টিআর/২২৩০ ঘ.
bdnews24