২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাদার্সের বিপক্ষে ঢাকা মোহামেডানের জয়

বাংলাদেশ লিগের ২১তম পর্বের খেলায় মঙ্গলবার ঢাকা মোহামেডান ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2010, 03:53 PM

Updated : 24 Aug 2022, 09:07 PM

ঢাকা, মে ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লিগের ২১তম পর্বের খেলায় মঙ্গলবার ঢাকা মোহামেডান ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ২৫ মিনিটে ব্রাদার্সের জালে বল জড়িয়ে মোহামেডানকে এগিয়ে নেন আক্রমণভাগের খেলোয়াড় এনামুল ডামি। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। কিন্তু পাল্টা আক্রমণ থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জাহিদ হাসান এমিলি, ৫১ মিনিটে। ৭০ মিনিটে ব্রাদার্সের কফিনে শেষ পেরেক ঠোকেন আক্রমণভাগের খেলোয়াড় বুকোলা। ফলে জয় নিয়েই মাঠে ছাড়ে সাদা-কালোরা। মোহামেডান ৫২ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে, ২০ খেলায়। সমান ম্যাচে ব্রাদার্সের সংগ্রহ ২১। এছাড়া ৫৮ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে রয়েছে অমলেশ সেনের আবাহনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২১৪৩ ঘ.