ঢাকা, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে অষ্টম পর্বের খেলা শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে যুগ্মভাবে শীর্ষস্থান ধরে রেখেছেন শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা।
মাসুদা বেগম সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং নাজরানা খান ইভা সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে আছেন তৃতীয় স্থানে।
নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে শিরিন প্রতিভা তালুকদারকে, লিজা রোকসানা তিতলীকে , জাকিয়া সুলতানা দিলারা জাহান নূপুরকে হারান। ইভা ও রানী হামিদের সঙ্গে এবং জাহানারা হক রুনু মাহমুদা হক চৌধুরী মলির সঙ্গে ড্র করেন। এছাড়া মাসুদা ইয়ন সরকারের বিপক্ষে ওয়াক-ওভার পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/টিআর/২১৩৫ ঘ.
bdnews24