রোম, মে ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোম মাস্টার্সের শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল।
চূড়ান্ত খেলায় রোববার ৭-৫ ও ৬-২ গেমে নিজ দেশের ডেভিড ফেরারকে হারান বিশ্ব র্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা নাদাল। সেই সঙ্গে স্পর্শ করলেন যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসির ১৭টি মাস্টার্স শিরোপা জেতার রেকর্ড।
খেলা শেষে নাদাল সাংবাদিকদের বলেন, "আমি আমার সেরা খেলা এখনো খেলিনি। তারপরও জিততে পেরেছি বলে আমি আনন্দিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৪৫০ ঘ.
bdnews24