ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের অষ্টম পর্বের খেলা শেষে যুগ্মভাগেই শীর্ষে রয়েছেন শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা। দু'জনেরই পয়েন্ট সাড়ে সাত।
মাসুদা বেগম সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং নাজরানা খান ইভা সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।
নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে শিরিন প্রতিভা তালুকদারকে ও লিজা হারান রোকসানা তিতলীকে।
অন্যান্য খেলায় মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা দিলারা পরাজিত করেন জাহান নূপুরকে। আর ড্র হয়েছে ইভা ও রানী হামিদ এবং জাহানারা হক রুনু ও মাহমুদা হক চৌধুরী মলির খেলা। এছাড়া মাসুদা ইয়ন সরকারের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১২০ ঘ.
bdnews24