২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা, বায়ার্ন ও টটেনহ্যামের জয়

স্পেনের লা লিগায় শনিবার লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে ভিলারিয়ালকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2010, 12:46 PM

Updated : 24 Aug 2022, 09:04 PM

মাদ্রিদ, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় শনিবার লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে ভিলারিয়ালকে। দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়া ২-০ গোলে হারায় এসপানিওলকে। ভিলারিয়ালের মাঠে গোলের জন্য মরিয়া হয়ে খেলা শুরু করে বার্সেলোনা। খেলার ১৯ মিনিটে জাভির কাছ থেকে বল পেয়ে বার্সেলোনার আক্রমণভাগের খেলোয়াড় নিওলেন মেসি দলকে এগিয়ে দেন। বার্সার মধ্যমাঠের খেলোয়াড় জাভি ব্যবধান দ্বিগুণ করেন ৩৪ মিনিটে। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে জাভি পাস দেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড় বোজান পেরেজকে। তা ভিলারিয়ালের জালে জড়িয়ে দেন পেরেজ। বিরতির পর ভিলারিয়ালের আক্রমণভাগের খেলোয়াড় লোরেন্ট ৬৭ মিনিটে গোল করে ব্যবধান কমান। ৮৮ মিনিটে মেসি নিজের দ্বিতীয় গোল দিয়ে ভিলারিয়ালের কফিনে শেষ পেরেক ঠোকেন। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। বার্সেলোনা ৯০ পয়েন্ট নিয়ে প্রথম ও রিয়াল মাদ্রিদ ৮৬ পয়েন্টে দ্বিতীয়। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার ১-০ গোলে হারিয়েছে বোল্টন ওয়ান্ডারার্সকে এবং ম্যানচেস্টার সিটি ৩-১ এ অ্যাস্টন ভিলাকে । ৮০ পয়েন্টে শীর্ষে চেলসি ও ৭৯ পয়েন্ট নিয়ে চেলসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইতালির সেরি 'আ'-তে এএস রোমা ২-১ গোলে হারায় পার্মাকে ও এসি মিলান ১-০ ব্যবধানে ফিওরেন্টিনাকে। এস রোমা সব দলের উপরে, পয়েন্ট ৭৪। তার পরেই রয়েছে ইন্টার মিলান, ৭৩ পয়েন্ট নিয়ে। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হারিয়েছে বোখামকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৬০০ ঘ.