ঢাকা, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বিভাগ বাস্কেটবল লিগে শনিবার ঈগলস ক্লাব ও হরনেটস এসসি জিতেছে।
ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে ঈগলস ক্লাব ৫৯-৫৬ পয়েন্টে যোশে ফাইটস ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে ঈগলস ২৭-২৫ পয়েন্টে এগিয়ে ছিল ।
এছাড়া হরনেটস ৭৪-৫১ পয়েন্টে জেতে রেইথস ক্লাবের বিপক্ষে। বিরতির আগে হরনেটস ৩৪-২২ পয়েন্টে এগিয়ে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/১৯৪২ ঘ.
bdnews24