২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালের জয়, দকোভিচের হার

রোম মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2010, 11:16 AM

Updated : 24 Aug 2022, 09:02 PM

রোম, মে ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোম মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল । বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তৃতীয় সেরা খেলোয়াড় নাদাল শুক্রবার ৬-৪ ও ৬-১ গেমে হারান সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়াওরিনকাকে। এদিকে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছেন র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় সেরা সার্বিয়ার নোভাক দকোভিচ। তিনি ৭-৬, ৩-৬ ও ৬-৪ ব্যবধানে হারেন স্পেনের ফার্নান্দো ভারদাসকোর কাছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬০০ ঘ.