২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগ-ফেনী সকার ড্র, মুক্তিযোদ্ধার জয়

বাংলাদেশ লিগের ২০তম পর্বের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে শুকতারা যুব সংসদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2010, 03:07 PM

Updated : 24 Aug 2022, 09:00 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের ২০তম পর্বের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে শুকতারা যুব সংসদকে। এছাড়া আরামবাগ ও ফেনী সকার ক্লাবের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। কোনো দলই গোল করতে পারেনি। নারায়ণগঞ্জ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি মুক্তিযোদ্ধা ও শুকতারা, কোনো দলই। বিরতির পর ৫৯ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন টিপু। বাকি সময় গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা। ১৮ খেলায় মুক্তিযোদ্ধার পয়েন্ট ২০। সমান খেলায় তালিকার তলানিতে থাকা শুকতারার সংগ্রহ ১০। এছাড়া ১৮ ম্যাচে ফেনী সকারের ২২ ও আরামবাগের পয়েন্ট ১৬। তালিকায় ৫৫ পয়েন্ট নিয়ে সব দলের ওপরে আছে ঢাকা আবাহনী, ১৯ খেলায়। সমান ম্যাচে ঢাকা মোহামেডান ৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে আবাহনীর চেয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/২০৫২ ঘ.