লন্ডন, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগে ফাইনালে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ফুলহ্যাম।
লিগের দ্বিতীয় পর্বের সেমিফাইনালে বৃহস্পতিবার লিভারপুলের কাছে ২-১ গোলে হেরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। তবে 'অ্যাওয়ে' গোলে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে উঠেছে তারাই।
দিনের অন্য সেমিফাইনালে জার্মানির ক্লাব হ্যামবুর্গকে ১-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের ক্লাব ফুলহ্যাম। আগের ম্যাচে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল দল দুটির খেলা। গোল করতে পারেনি কোনো দলই। ফলে ফাইনালে ওঠে ফুলহ্যাম।
অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে জমে ওঠে লিভারপুল ও স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার এক মিনিট আগে অসি বেনায়নের কাছ থেকে বল পেয়ে মাঝমাঠের খেলোয়াড় আলবার্তো অ্যাকুইলানির গোলে এগিয়ে যায় লিভারপুল।
অতিরিক্ত সময়ে (৯০ ৫ মিনিটে) লেইভা লুকাসের বানিয়ে দেয়া বল অ্যাথলেটিকোর জালে জড়িয়ে দিতে কোনো অসুবিধা হয়নি মাঝ মাঠের খেলোয়াড় অসি বেনায়নের।
অ্যাথলেটিকোর আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো ফোরলান (৯০ ১২ মিনিটে) একটি গোল শোধ করেন।
প্রথম পর্বের খেলায় লিভারপুল ০-১ গোলে হেরেছিল অ্যাথলেটিকোর কাছে। ফিরতি ম্যাচে হারলেও অ্যাওয়ে গোলে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
অন্য ম্যাচে ফুলহ্যাম নিজেদের মাঠ ক্র্যাভেন কোটেজে খেলার ২২ মিনিটে পিছিয়ে পড়ে হ্যামবুর্গের আক্রমণভাগের খেলোয়াড় এমলাডেন পেট্রিকের গোলে।
খেলার ৬৯ মিনিটে মাঝমাঠের খেলোয়াড় সিমন ফুলহ্যামকে সমতায় ফেরান। ৭৬ মিনিটে জয়সূচক গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় জোলটন জেরা।
চূড়ান্ত খেলা হবে ১২ মে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/২০৩৭ ঘ.
bdnews24