ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রিমিয়ার ব্যাংক প্রথম বিভাগ বাস্কেটবল লিগে বৃহস্পতিবার জয় পেয়েছে ফ্লেইম বয়েজ, হরনেটস এসসি ও মোহাম্মদপুর ক্লাব।
ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে ফ্লেইম ৮০-৭৬ পয়েন্টে হারায় গ্রেগস ক্লাবকে হারায়। খেলার প্রথমার্ধে ফ্লেইম এগিয়ে ছিল ৩৮-২৬ পয়েন্টে।
অন্য খেলায় হরনেটস ৯৮-৩১ পয়েন্টে পরাজিত করে শাওনস ক্লাবকে। প্রথমার্ধে ৫৮-১৮ ব্যবধানে এগিয়ে ছিল হরনেটস।
দিনের আরেক ম্যাচে মোহাম্মদপুর ৪০-৩১ পয়েন্টে জিতেছে ওল্ড ডিওএইচএস ক্লাবের বিপক্ষে। খেলার প্রথমার্ধে মোহাম্মদপুর ২১-১৫ পয়েন্টে এগিয়ে ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২১১০ ঘ.
bdnews24