২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষেই আছেন শিরিন ও লিজা

৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ পর্বের খেলা শেষে শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 02:37 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩১তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ পর্বের খেলা শেষে শারমীন সুলতানা শিরিন ও শামীমা আক্তার লিজা সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অক্ষুন্ন রেখেছেন। পাঁচ পয়েন্ট নিয়ে নাজরানা খান ইভা দ্বিতীয় এবং মাসুদা বেগম সাড়ে চার পয়েন্ট নিয়ে আছেন তৃতীয় স্থানে। নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে শিরিন মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে, লিজা দিলারা জাহান নূপুরকে, ইভা ইয়ন সরকারকে এবং মাসুদা রোকসানা হারান তিতলীকে। এছাড়া অন্য দু'টি খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ জাহানারা হক রুনুকে ও মাহমুদা হক চৌধুরী মলি পরাজিত করেন প্রতিভা তালুকদারকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০২৮ ঘ.