রোম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোম মাস্টার্সে বুধবার জার্মানির ফিলিপ কোলশ্রেইবারকে হারিয়েছেন স্পেনের রাফায়েল নাদাল।
কলশ্রেইবারের বিপক্ষে ৬-১ ও ৬-৩ ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতার তৃতীয় পর্বে উঠে যান ছয়বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল।
অন্য ম্যাচে পঞ্চম বাছাই সুইডেনের রবিন সোডারলিং ৬-১ ও ৭-৫ গেমে হারান ইতালির ওয়াইল্ড কার্ড পাউলো লরেনজিকে।
এছাড়া স্টুটগার্ট গ্র্যান্ড প্রিক্স প্রতিযোগিতায় বেলজিয়ামের জাস্টিন হেনিন আঙ্গুলের চোট নিয়েই ৭-৬ ও ৬-১ ব্যবধানে জার্মানির জুলিয়া জর্জেসকে হারিয়ে দ্বিতীয় পর্বে উঠেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭১৫ ঘ.
bdnews24